আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকায় জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগে দিনব্যাপী আয়োজন

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪৭:০২ পূর্বাহ্ন
ঢাকায় জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগে দিনব্যাপী আয়োজন
ঢাকা, ৩ সেপ্টেম্বর : সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে এবং 'ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল' (CALL) কর্মসূচির অংশ হিসেবে 'বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ' শিরোনামে দিনব্যাপী একটি অনন্য আয়োজন গতকাল ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “জলবায়ু সংকট মোকাবিলায় জ্ঞানভিত্তিক উদ্যোগ ও বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি। আমাদের হাতে সীমিত সময় ও সম্পদ রয়েছে, তাই যৌথভাবে পদক্ষেপ নিতে হবে। এ সংকট কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্বের সাথেও জড়িত।”
দিনভর এই আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল CALLনেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন, যা সুইজারল্যান্ডের সহায়তায় নয়টি সুইস এনজিও সিবিএম (ক্রিশ্চিয়ান ব্লাইন্ড মিশন), এনফ্যান্টস ডু মন্ডে, জিএআইএন (গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন), হেক্স/ইপিইআর, হেলভেটাস বাংলাদেশ, সলিডার সুইস, সুইসকন্ট্যাক্ট, সুইস রেড ক্রস এবং টের দেস হোমস এবং বাংলাদেশের আঠারোটি অংশীদার প্রতিষ্ঠানের একটি যৌথ উদ্যোগ।
উৎসবের সমাপনী সেশন এবং জলবায়ু অঙ্গীকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন এবং প্রধান জলবায়ু শপথ পাঠকারী হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেঁচো পিনিয়ানি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত প্রমুখ। অনুষ্ঠানে সবাই জলবায়ু সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হন এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার শপথ নেন।

উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “যদি আমরা আমাদের নদীগুলো এবং এর ওপর নির্ভরশীল মানুষের জীবিকা রক্ষা করতে চাই, তাহলে আমাদের দক্ষতা ও সবুজ অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। আমাদের শ্রমশক্তির ভবিষ্যৎ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় নয়, বরং পরিবর্তনের নেতৃত্ব দেওয়ায় নিহিত।” সমাপনী বক্তব্যে করিন হেঁচো পিনিয়ানি সুইজারল্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতা শক্তিশালী করার জন্য তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরিশেষে, প্রধান জলবায়ু শপথ পাঠকারী মুহাম্মদ ফজলুল কবির খান সবাইকে জলবায়ু সুরক্ষার জন্য অঙ্গীকার করতে এবং এর নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করেন।
আয়োজনের শেষ ভাগে আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্প ও জলবায়ু সুরক্ষার প্রতি উপস্থিত সবার সমর্থন এক হয়ে ধরা দেয়। জনপ্রিয় ব্যান্ড জলের গান-এর এক দারুণ পরিবেশনা, যা প্রকৃতি, নদী ও মানুষের টিকে থাকার গল্পকে সুরে–সুরে ছড়িয়ে দেয়।উৎসবের সমাপ্তি হয় 'ইকোস অফ দ্য ডেল্টা' শীর্ষক নৃত্য, সংগীত এবং গল্প বলার এক কাব্যিক সংমিশ্রণে, যা দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে।
এই উদ্যোগের জলবায়ু যোগাযোগ অংশীদার এবং যুব-নেতৃত্বাধীন থিঙ্ক-অ্যান্ড-ডু ট্যাঙ্ক ‘জেনল্যাব’ উৎসবের আয়োজন পরিকল্পনা ও বাস্তবায়ন করে। অনন্য এই আয়োজন মানুষ, জলবায়ু এবং সংস্কৃতিকে সংযুক্তকারী ঐক্য ও প্রতিশ্রুতির এক অনন্য প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ