আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার
মাটিতে গুলি চালিয়ে ভয় দেখায় অভিযুক্ত

ডেট্রয়েট পার্কে বন্দুকের মুখে নারীকে ধর্ষণ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন
ডেট্রয়েট পার্কে বন্দুকের মুখে নারীকে ধর্ষণ
ডেট্রয়েট, ৪ সেপ্টেম্বর :  শহরের ভ্যান অ্যান্টওয়ার্প পার্কের একটি পোর্টা-পটিতে বন্দুকের মুখে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে একজন পুরুষকে আটক করেছে পুলিশ।
ডেট্রয়েট পুলিশের কমান্ডার রেবেকা ম্যাককে জানান, সোমবার রাত ১০টার কিছু আগে এক নারী তার বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় এক ব্যক্তি গাড়ির কাছে এসে বন্দুক তাক করে তাকে জোরপূর্বক পার্কের ভেতরে নিয়ে যায় এবং পোর্টা-পটিতে প্রবেশ করায়। নারীটি প্রথমে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি মাটিতে গুলি চালায়। পরে তাকে হুমকি দিয়ে যৌন নির্যাতন করা হয়।
ভুক্তভোগী সরাসরি পুলিশে অভিযোগ না করলেও স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন ও ধর্ষণ কিট করান। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, "আমি যতক্ষণ সম্ভব অস্বীকৃতি জানিয়েছিলাম। কিন্তু সে বন্দুক চালিয়ে যাচ্ছিল, আর আমি আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে চেয়েছিলাম।"
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শেলের খোসা উদ্ধার করেছে। ঘটনাকালে শটস্পটার সিস্টেমে একটি গুলির শব্দ ধরা পড়লেও তা নিশ্চিত করা যায়নি।
ম্যাককে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সবসময় সতর্ক থাকতে হয়। নিজেদের সুরক্ষা অত্যন্ত জরুরি, কারণ অপরাধীরা সক্রিয় এবং এটি যে কোনো জায়গায় ঘটতে পারে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি