আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত

আটলান্টিক সিটিতে 'হালাল ভাই কাচ্চি'র সুহৃদ সমাবেশ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৪:৩৮ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে 'হালাল ভাই কাচ্চি'র সুহৃদ সমাবেশ
নিউ জার্সি, ৪ সেপ্টেম্বর :  রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বুধবার রাতে সিটির ৩২০৬ আর্কটিক এভিনিউতে অবস্থিত ‘হালাল ভাই কাচ্চি বিরিয়ানি এন্ড সুইটস' এর উদ‍্যোগে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুহৃদ সমাবেশের বিভিন্ন আয়োজনের মধ‍্যে ছিল কথামালা, আড্ডা, মতবিনিময়, সংগীত অনুষ্ঠান ও বারবিকিউ।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সেলিম, এইচ এম আজমুল হক (তানিম), মোঃ দিনার ইসলাম, মাজহারুল ইসলাম জয় ও লাভলি ইসলাম মিষ্টি সুধীজনদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান ।
রেস্টুরেন্টটির অন‍্যতম স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সেলিম ও এইচ এম আজমুল হক (তানিম) তাঁদের বক্তব্যে রেস্টুরেন্টের অগ্রযাত্রায় অবদান রাখার জন‍্য কমিউনিটির লোকজনকে আন্তরিক ধন‍্যবাদ জানান এবং ভবিষ‍্যত অগ্রযাত্রায় সবার সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ, সোহেল, হেলাল, লিখন।
এই রেস্টুরেন্টে মিষ্টি, জিলিপিসহ বিভিন্ন ধরনের বাঙালি খাবার সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও জন্মদিন, বিবাহ, বনভোজনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানেও তারা ক‍্যাটারিং সেবা প্রদান করেন। এখানে টেক ইন ও টেক আউটেরও ব্যবস্থা রয়েছে। ইতোমধ‍্যে রেস্টুরেন্টটি অভিজ্ঞতাসম্পন্ন শেফের তৈরি উপাদেয় খাবারদাবারের জন‍্য বেশ সুনাম অর্জন করেছে। আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সহ কমিউনিটির গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গ এই সুহৃদ সমাবেশে যোগ দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ