আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৪২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৪২:২৩ পূর্বাহ্ন
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন
সিলেট, ৫ সেপ্টেম্বর: কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
পুলিশ কমিশনার উদ্বোধনী বক্তব্যে বলেন, “বন্দর একটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্থান। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি নগরীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় অবস্থিত এবং কার্যক্রমের দিক থেকে থানার সমতুল্য।” তিনি আরও যোগ করেন, “আমরা কোনো রাজনৈতিক দলের পুলিশ নই, আমরা এই দেশের পুলিশ। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষিত পরিবেশ গড়ে তোলা আমাদের প্রধান দায়িত্ব।”
কমিশনার অপরাধ দমনে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “যদি জনগণ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে এবং সম্মিলিতভাবে কাজ করি, আইন-শৃঙ্খলা রক্ষা সহজ হবে। থানার ‘ওপেন হাউজ ডে’-তে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাই, যাতে সমস্যার উন্মুক্ত আলোচনা ও সমাধান সম্ভব হয়।”
তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এক বছরে আমি অনুভব করেছি—আপনারা পুলিশ ও দেশকে ভালোবাসেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। সিলেটের প্রতি আমার ভালোবাসা ও সম্মান অটুট থাকবে।” উদ্বোধনী অনুষ্ঠানে এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ, ব্যবসায়ী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স