আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ফ্লোরিডায় কিসিমি ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:১০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:১০:২৬ পূর্বাহ্ন
ফ্লোরিডায় কিসিমি ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
]\ফ্লোরিডা, ৫ সেপ্টেম্বর: সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমি ক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুদিন ব্যাপী কিসিমির মসজিদ সামাদের প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
ক্লাবের ২০ জন খেলোয়াড় প্রথমবারের মতো কিসিমি ক্লাবের জার্সি পরে অংশগ্রহণ করেন। শুক্রবার পাইনিয়ার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সামসুদ তোহা ও ফজলে এলাহি, এবং রানার্সআপ হয়েছেন রফিকুল হক খছরু ও আবিদ। শনিবার প্রিমিয়াম গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন জুয়েল সাদত ও রাজিব, রানার্সআপ হয়েছেন তোফায়েল আহমদ ও মোহাম্মদ শফিক।
টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুদরত আলী, রোমেল হোসেন, শাহজাহান কাজী, খোকন চেয়ারম্যান ও ব্রাদার ইব্রাহিম। সব বিজয়ীকে মেডেল পরিয়ে দেওয়া হয়।
কিসিমি ক্লাবের পক্ষ থেকে সামসুদ তোহা, শাহিদুল আহমদ বাবু ও ইউনুস হোসেন মসজিদ সামাদের প্রতিনিধি ইব্রাহিমের নিকট ৩০০০ ডলারের চেক হস্তান্তর করেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা আশা প্রকাশ করেছেন, আগামীতে ব্যাডমিন্টনের পাশাপাশি অন্যান্য খেলাধুলার আয়োজনও করা যেতে পারে।
দুদিনের টুর্নামেন্টে সহযোগিতা করেছেন সামসুদ তোহা, ইউনুস হোসেন, শাহিদুল আহমদ, মিলন আহমদ, মইনুল, রেজাউর রহমান বাবু, শহিদ, রিফাত, জাহাঙ্গীর, তোফায়েল, লিটন, ইকরাম, শফিক ও রাজিব। মসজিদ সামাদের প্লে গ্রাউন্ডে সোমবার থেকে বুধবার নিয়মিত ব্যাডমিন্টন খেলে থাকেন ক্লাবের ২৫ সদস্য, যা একটি সুসংগঠিত এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা