আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ১২:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ১২:৩৬:০০ অপরাহ্ন
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের মাসিক সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর নিয়মিত মাসিক সভা গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।
সভায় আরও বক্তব্য রাখেন আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন, লায়ন ডা. দীবাকর বড়ুয়া, লায়ন আমিনুর রহমান মনু, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন জাবেদ ইসলাম, লায়ন সুস্মিতা সাহা, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, লায়ন মিথুন বড়ুয়া, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও মিরাজ উদ্দিন, লিও ফাতিন মানসিব, আব্দুল্লাহ জাহের নাজিব প্রমুখ।
প্রধান অতিথি লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ বলেন, “লায়ন্স ক্লাব হচ্ছে মানবতার সেবার প্রতীক। কর্ণফুলী এলিট দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও সেবামূলক কার্যক্রমে যে অবদান রেখে চলেছে তা প্রশংসনীয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।”
বিশেষ অতিথি লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ তাঁর বক্তব্যে বলেন, “লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে মানবতার সেবাই হোক আমাদের মূল লক্ষ্য।”
সভায় সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ এর সুস্থতা কামনায় দোয়া করা হয়। এছাড়া লায়ন কুনাল কান্তি বড়ুয়ার নিকটাত্মীয় রতন কুমার বড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জুনটিন্থ পালিত 

আটলান্টিক সিটিতে জুনটিন্থ পালিত