আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

ডেট্রয়েটে মানব পাচার মামলায় চীনা নারী দোষী সাব্যস্ত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ১২:৪৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ১২:৪৯:৫৩ অপরাহ্ন
ডেট্রয়েটে মানব পাচার মামলায় চীনা নারী দোষী সাব্যস্ত
ডেট্রয়েট, ৫ সেপ্টেম্বর : ওয়েইন ও ম্যাকম্ব কাউন্টিতে পরিচালিত মানব পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ৬১ বছর বয়সী এক চীনা নারী দোষী সাব্যস্ত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, অভিযুক্ত হুয়াজি পিয়াও ওয়েন কাউন্টি সার্কিট কোর্টে অপরাধমূলক ব্যবসা পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ৭ অক্টোবর তার সাজা ঘোষণা করা হবে, যেখানে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
আদালতের রেকর্ড অনুযায়ী, পতিতাবৃত্তি থেকে আয় গ্রহণ (২০ বছরের শাস্তিযোগ্য অপরাধ) এবং পতিতাবৃত্তির ঘর রাখার অভিযোগসহ কিছু অভিযোগ প্রসিকিউটররা খারিজ করেছেন।
ডানা নেসেল বলেন— “আমি আমার বিভাগের প্রসিকিউটর ও আইন প্রয়োগকারী অংশীদারদের ধন্যবাদ জানাই, যাদের নিষ্ঠা এই দোষী সাব্যস্ত নিশ্চিত করেছে এবং মানব পাচারের শিকারদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করেছে। মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও এটিকে টিকিয়ে রাখা অপরাধমূলক ব্যবসা বন্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
কর্তৃপক্ষ জানায়, গত বছরের ৬ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে ওয়েইন ও ম্যাকম্ব কাউন্টি থেকে একাধিক আসামিকে গ্রেপ্তার করে এবং সাত থেকে নয়জন নারীকে মুক্ত করে। ডেট্রয়েট ও ক্লিনটন টাউনশিপের বাসভবন ছাড়াও সেন্ট ক্লেয়ার শোরসের ১১১ হিলিং স্টুডিও, স্টার্লিং হাইটসের হিলিং স্টুডিও, ডেট্রয়েটের ম্যাজিক হেলথ স্পা এবং  ডেট্রয়েটের এইট স্টার স্পা-তে তল্লাশি চালানো হয়। 
অ্যাটর্নি জেনারেলের অফিস গত বছর পিয়াওকে অভিযুক্ত করে। এবং চলতি বছরের জানুয়ারিতে জেলা আদালতের বিচারক তাকে বিচারের জন্য দাঁড় করানোর নির্দেশ দেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল