আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার
কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল জনতা

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:০২:৫৫ অপরাহ্ন
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা
ছবি ঢাকা পোস্টের সৌজন্যে

রাজবাড়ী, ৫ সেপ্টেম্বর : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলা নামে এক ব্যক্তির দাফন নিয়ে তীব্র সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের কিছু পর ক্ষুব্ধ জনতা তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সহিংসতায় তাদের দুটি পিকআপ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, ইমান-আকিদা রক্ষা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করে, নুরাল পাগলাকে শরিয়ত পরিপন্থী পদ্ধতিতে দাফন করা হয়েছে এবং তার কবর কাবা শরিফের আদলে ১২ ফুট উঁচুতে তৈরি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই জনতা দরবারে হামলা চালায়।
স্থানীয়রা জানান, আশির দশকের শেষ দিকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করলে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়। পরে তিনি এলাকা ছেড়ে গেলেও আবার ফিরে এসে দরবার শরিফ চালু করেন। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলে ভক্তরা বিশেষ কায়দায় তাকে দাফন করে, যা নিয়ে বিতর্ক দেখা দেয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ জানান, সংঘর্ষে আহত ২২ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১৯ জনকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, উত্তেজিত জনতা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অনেকে আহত হলেও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ