আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:০৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:০৪:১৫ অপরাহ্ন
নুরাল পাগলার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে : প্রেস উইং
ঢাকা, ৫ সেপ্টেম্বর: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার জানিয়েছে, এ জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে ঘটনাটিকে “অমানবিক ও ঘৃণ্য কাজ” বলে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়, এটি সামাজিক মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয় “এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়; দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।” সরকার সকল নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতি সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড