আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
টাঙ্গাইল শহরে মুখোশধারীদের মধ্যরাতের তাণ্ডব

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০১:০৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০১:০৪:১০ পূর্বাহ্ন
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
টাঙ্গাইল, ৭ সেপ্টেম্বর : টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাসভবন “সোনার বাংলা”-য় এ ঘটনা ঘটে। হামলার সময় কাদের সিদ্দিকী নিজেই বাড়িতে অবস্থান করছিলেন।
কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীদের ভাষ্য, রাতের আঁধারে ১৫-২০ জন মুখোশধারী ও হেলমেট পরা দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। তাদের কয়েকজন মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমেই কাদের সিদ্দিকীর গাড়িগুলোতে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে হামলাকারীরা দেয়াল টপকে পালিয়ে যায়। তবে বাইরে থেকে ইট ছোড়া শুরু করে। এতে বাসভবনের জানালার কাচ ভেঙে যায় এবং দুটি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি বাড়ির সামনের একটি গাড়ির গ্লাসসহ যন্ত্রাংশ ভাঙা হয়েছে। দোতলার জানালার কাচও ভেঙে গেছে।” তিনি আরও জানান, পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী