আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন কুলাউড়ার সোহেল আহমদ

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১২:২৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১২:২৮:৫০ অপরাহ্ন
আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন কুলাউড়ার সোহেল আহমদ
নিউজার্সি, ৭ সেপ্টেম্বর :  রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিলের  নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ।
আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে ডেমোক্রেটিক দলের  মনোনীত প্রার্থী হিসেবে মেয়র প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় আছেন তিনি।
বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান সোহেল আহমদ বর্তমানে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাট, কর হ্রাস,নিরাপত্তা , অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
সিটি কাউন্সিল এট লারজ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। 
বিগত জুন মাসের প্রাইমারি নির্বাচনের মতো আগামী নভেম্বর মাসের চূড়ান্ত নির্বাচনেও তাঁকে সহ মেয়র প‍্যানেলের সব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি  উদাত্ত আহ্বান জানিয়েছেনসোহেল আহমদ নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে  বেশ আশাবাদী।
আগামী চার নভেম্বর ,মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে সোহেল আহমদ এর ভাগ্যে শিকে ছিঁড়বে কিনা তা দেখার অপেক্ষায় আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা।তাঁরা  সোহেল আহমেদকে শুভ কামনা জানিয়ে   তাঁর বিজয় দেখার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড