আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি নেই : শফিকুল আলম

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১২:৩৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১২:৩৫:৫৬ অপরাহ্ন
ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি নেই : শফিকুল আলম
ঢাকা, ৭ সেপ্টেম্বর : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না। রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, উপদেষ্টামণ্ডলীর বৈঠকে স্থানীয় প্রশাসনকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম—ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, “পরাজিত শক্তি বেপরোয়া হয়ে পড়েছে, সার্বিক শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে মাঠে নামছে।” এ অবস্থায় নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ