আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউএসএ’র সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:০৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০১:০৬:০২ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউএসএ’র সভা অনুষ্ঠিত
হ্যামট্রাম্যাক, ৮ সেপ্টেম্বর : মিশিগানে প্রবাসী হবিগঞ্জবাসীদের অন্যতম সংগঠন হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউএসএ-র সাধারণ সভা গতকাল রবিবার দুপুরে স্থানীয় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কামরুজ্জামান রুমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুরঞ্জিত চন্দ্র শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন শাহ মো: আব্দুল কাইয়ুম, মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহম্মেদ, অধীর চন্দ, মো: মুজিবুর রহমান, বাবুল চৌধুরী, মঈন চৌধুরী শাম্মু, আরশাদুর রহমান, হাদি চৌধুরী, সুভাস শীল, আখলাকুল আম্বিয়া, শফিকুর রহমান চৌধুরী, চিন্ময় আচার্য্য, হরলাল দাস, প্রশান্ত কুমার পাল, রঞ্জিত কুমার এন্দ, মো: নিয়াজুল আজিজ জাবেদ প্রমুখ।
গুরুত্বপূর্ণ আলোচনার পর সভায় কয়েকটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সংগঠনের বার্ষিক চাঁদা ৫০ ডলার এবং আজীবন চাঁদা ২০০ ডলার নির্ধারণ। পাশাপাশি আজীবন সদস্যদের জন্যও প্রতিবছর বার্ষিক চাঁদা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে সংগঠনের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করা হয়। এছাড়াও সভায় সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়, যা সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনায় দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

প্রবাসে বসেও যে মানুষ নিজের আদি নিবাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে যুক্ত থাকতে পারে, সভাটি যেন তারই প্রমাণ। শুধু সাংগঠনিক আনুষ্ঠানিকতা নয়, এই সভা পরিণত হয়েছিল প্রবাসী হবিগঞ্জবাসীদের এক অনন্য মিলনমেলায়। সভায় অতীতের স্মৃতি, বর্তমানের দায়বদ্ধতা এবং ভবিষ্যতের পরিকল্পনাসবকিছুরই ছোঁয়া ছিল।
সভাশেষে দুপুরের খাবারের আয়োজন ছিল, যা সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এক টেবিলে বসে খাবার ভাগাভাগি করার মধ্য দিয়ে যেন প্রবাসীরা খুঁজে পেলেন শেকড়ের টান, আপনজনের উষ্ণতা এবং ভবিষ্যতের পথচলার প্রেরণা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ