আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:৩৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০১:৩৪:১৭ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
কার্ডিফ, ৮ সেপ্টেম্বর : বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদায় ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে - দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ।
মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইসলামি ইলমের গুরুত্ব অপরিসীম। এজন্য  বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে গতকাল ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রচুরসংখ্যক ছাত্র ছাত্রী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে  আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন হলো এই মাদ্রাসার।
ছাত্র ছাত্রীদের একে অন্যের সাথে পরিচিতি পর্ব শেষে জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান এর  যথাক্রমে সুরা ফাতিহা ও সুরা ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে উদ্বোধনী ক্লাস উন্মোচন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক ও  জেনারেল সেক্রেটারি  মাওলানা আসাদুল ইসলাম এবং দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি  ও কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার সভাপতি ও  কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্  
মাদ্রাসার সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী  সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
এছাড়াও মহতী মাহফিলে উপস্থিত হয়ে উন্মুক্ত আলোচনায় অংশনেন  আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান ও মাইন উদ্দিন আহমেদ সহ প্রমুখ অবিভাবকবৃন্দ। 
বক্তারা কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে বলেন, মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইলমের গুরুত্ব অপরিসীম। দুনিয়াতে অনেক ইলম রয়েছে, যা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়। তবে দ্বীনি ইলম তথা মানুষের স্রষ্টা, সৃষ্টির উদ্দেশ্য ও শেষ পরিণাম সম্পর্কে সকল মানুষের জানা আবশ্যক। এজন্য আল্লাহ রাববুল আলামীন দ্বীনী ইলম অর্জনকে ফরয করেছেন।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠা করায় কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। প্রথম দিনেই উপস্থিতি ছিলো আশাব্যঞ্জক।  অনেক অবিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করানোর পাশাপাশি,আগামী দিনে এই দ্বীনি প্রতিষ্ঠান এর অগ্রযাত্রায় উপস্থিত সবাই সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন। উল্লেখ্য প্রতি শনিবার ও রবিবার সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত ক্লাস হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক