আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

দুর্গাপূজায় মদ-গাঁজা চলবে না, ২৪ ঘণ্টা মণ্ডপে নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:৫৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:৫৯:২৬ পূর্বাহ্ন
দুর্গাপূজায় মদ-গাঁজা চলবে না, ২৪ ঘণ্টা মণ্ডপে নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : ঢাকা পোস্টের সৌজন্যে

ঢাকা, ৮ সেপ্টেম্বর : শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপ ২৪ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকবে। এর জন্য পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্ত এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর সারাদেশে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, ঢাকায় প্রতিমা বিসর্জন হবে নির্দিষ্ট লাইনে, ধারাবাহিকভাবে একে একে বিসর্জন দেওয়া হবে। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে এ নিয়ম মেনে চলতে হবে।
এবার পূজা উপলক্ষ্যে আশপাশে কোনো মেলা বসবে না জানিয়ে উপদেষ্টা বলেন, “অনেক সময় এসব মেলায় মদ ও গাঁজার আসর বসে। এ ধরনের আয়োজন একেবারেই করা যাবে না।”
তিনি বলেন, “গতবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হয়েছিল। এবারও আরও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে বলে আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষার্থে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন সদস্য দায়িত্বে থাকবেন জানিয়ে উপদেষ্টা বলেন, “আমরা একটি নতুন অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা যাবে এবং ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা