আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

লেক সেন্ট ক্লেয়ারে নৌকা বিস্ফোরণ, আহত ২, কুকুর নিহত

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:১১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১২:১১:১১ পূর্বাহ্ন
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা বিস্ফোরণ, আহত ২, কুকুর নিহত
লেক সেন্ট ক্লেয়ার, ৯ সেপ্টেম্বর : ম্যাকম্ব কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, লেক সেন্ট ক্লেয়ারের একটি বন্দরে নৌকা বিস্ফোরণে দুইজন আহত এবং একটি কুকুর মারা গেছে।
ম্যাকম্ব কাউন্টি শেরিফের অফিস জানায়, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সেন্ট ক্লেয়ার শোরসের জেফারসন অ্যাভিনিউতে এমারেল্ড সিটি হারবারে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি নৌকা গ্যাস ডকে জ্বালানি নেওয়ার পর ডক থেকে সরে যাচ্ছিল। হঠাৎ নৌকাটিতে বিস্ফোররণ ঘটে এবং পরে পানিতে ডুবে যায়। ঘটনাস্থলে উপস্থিত মানুষ উদ্ধার প্রচেষ্টায় অংশ নেন। শেরিফের অফিস জানিয়েছে, ডেপুটিরা পৌঁছানোর সময় নৌকাটি প্রায় সম্পূর্ণরূপে ডুবে যায়, পানিতে ভাসছিল ধ্বংসাবশেষ। আগুন নিভে গেলেও প্রচুর জ্বালানি ও তেল পানিতে ছড়িয়ে পড়ে, যা পরিষ্কারের জন্য পরিবেশগত সংস্থাগুলোকে ডাকা হয়। নৌকায় থাকা দুই ব্যক্তি সামান্য আহত হন। তবে জরুরি পশুচিকিৎসা হাসপাতালে নেওয়ার পর নৌকায় থাকা একটি কুকুর মারা যায়। বিস্ফোরণে গ্যাস ডকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত মেলেনি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী