আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ডেট্রয়েটে রেস্তোরাঁর সামনে সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ১

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১২:১৩:০২ পূর্বাহ্ন
ডেট্রয়েটে রেস্তোরাঁর সামনে সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ১
ডেট্রয়েট, ৯ সেপ্টেম্বর : শহরের একটি রেস্তোরাঁয় সংঘটিত সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন এবং একজন পুরুষ গুরুতরভাবে আহত হয়েছেন।
ডেট্রয়েট পুলিশ বিভাগ জানিয়েছে, শনিবার ভোর আড়াইটার দিকে গ্র্যাটিওট অ্যাভিনিউয়ের ২১০০ ব্লকে (সেন্ট অবিন ও ডুবোইস রাস্তার মাঝামাঝি) সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া গাড়ি চালানোর ফলে একটি গাড়ি অ্যাভিনিউ গ্রিল রেস্তোরাঁর সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় মহিলা চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর একটি গাড়ির পুরুষ চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ বিভাগের মারাত্মক দুর্ঘটনা তদন্ত দল কাজ করছে। দুর্ঘটনার পর অ্যাভিনিউ গ্রিলকে সাময়িকভাবে অনলাইনে “বন্ধ” হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে সোমবার পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে মিশিগান স্টেট পুলিশ (MSP) জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে রাজ্যজুড়ে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৬৬০ জন নিহত এবং ৩,৫৪৬ জন গুরুতর আহত হয়েছেন। গত এক সপ্তাহেই সড়কে প্রাণ গেছে ১৯ জনের। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা সামান্য কম হলেও গুরুতর আহতের সংখ্যা ৫৯ জন বৃদ্ধি পেয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা