আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

কবি মনসুর আহমেদের জন্মদিন আজ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৩:১৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৩:১৫:৫৯ পূর্বাহ্ন
কবি মনসুর আহমেদের জন্মদিন আজ
হবিগঞ্জ, ১০ সেপ্টেম্বর : প্রেম, দ্রোহ ও মানবতার কবি, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক মনসুর আহমেদের জন্মদিন আজ। তিনি ১৯৮৫ সালের ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চুনারুঘাট উপজেলার রানীরকোট (কিরতাই) গ্রামে জন্মগ্রহণ করেন।
আধুনিক বাংলা কবিতায় প্রেম, দ্রোহ ও রাজনীতির সমন্বয়ে এক অনন্য কাব্যভাষা নির্মাণ করে যাচ্ছেন তিনি। কবিতার পাশাপাশি ছোটগল্প, শিশুতোষ গল্প, প্রবন্ধ ও সাংবাদিকতায় রেখেছেন সমান ভূমিকা।
শুধু সাহিত্য নয়, কিশোর বয়সেই সহপাঠীদের নিয়ে এলাকায় গড়ে তুলেছিলেন ক্রীড়া সংগঠন। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন হিতৈষী ফাউন্ডেশন ও হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন-এর মতো সংগঠনের। একজন উদ্যোক্তা হিসেবেও সাফল্যের পরিচয় দিয়েছেন মনসুর আহমেদ। তিনি প্রতিষ্ঠা করেছেন প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন এবং ফ্যাশন হাউস উনিশ কুড়ি বুটিকস।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ফিরে এসো, বুকপকেটে ভালোবাসা; শিশুতোষ ছড়ার বই ভূতের বাড়ি যাচ্ছে পরী; সম্পাদিত গ্রন্থ অনুভবের ছোঁয়া, একাত্তরের গল্প ও মুক্তিপত্র। এছাড়া তিনি নিয়মিত সম্পাদনা করেছেন সাহিত্যের ছোটকাগজ ত্রৈমাসিক শব্দকথা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার