আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

আটলান্টিক সিটিতে টিম স্মলের পক্ষে এশীয় অভিবাসীদের সমাবেশ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০২:০৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০২:০৯:১৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে টিম স্মলের পক্ষে এশীয় অভিবাসীদের সমাবেশ
আটলান্টিক সিটি, ১১ সেপ্টেম্বর : আগামী চার নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিতব্য নিউ জার্সি রাজ্যের আটলান্টিক  সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী সহ টিম স্মলের সমর্থনে এশিয়ান অভিবাসীদের এক নির্বাচনী সমাবেশ  গতকাল বুধবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র ।
সমাবেশে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাব সহ সিটির বিভিন্ন সামাজিক, আঞ্চলিক,  রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএএসি সভাপতি শহীদ খান, আব্দুর রফিক, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, ফরহাদ সিদ্দীক, সৈয়দ শহীদ, মনিরুজ্জামান মনির, আনজুম জিয়া, আমের কাশ্মীরি, তানভীর হাসান প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সোহেল আহমদ, সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে, প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল, কনস্ট‍্যানস চ‍্যাপম‍্যান, মরিন রোওয়ান,কলিনস ডেইস প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের ফলে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য  নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সবাইকে বি কলামে ও স্কুল বোর্ডে ১,২,৩ নম্বরে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান। মেয়র মার্টি স্মল অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি অবিরাম প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে । 
উল্লেখ‍্য টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপুল সংখ্যক এশিয়ান অভিবাসী এই সমাবেশে অংশগ্রহণ করেন । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা