আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

মিশিগানের চার জলাশয়ের মাছ খাওয়া বিপজ্জনক ঘোষণা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০২:১৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০২:১৫:৪৫ পূর্বাহ্ন
মিশিগানের চার জলাশয়ের মাছ খাওয়া বিপজ্জনক ঘোষণা
 মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (MDHHS) মতে, ওয়াইমিংয়ের হোপওয়েল ইন্ডিয়ান মাউন্ডস পুকুর, গ্র্যান্ডভিলের লুভিস লেক ও পোর্টার লেক এবং ওয়াইমিং ক্লিন ওয়াটার প্ল্যান্টের স্পেলম্যান লেক থেকে সংগৃহীত সব ধরনের মাছের ক্ষেত্রে "খাবেন না" নির্দেশিকা জারি করা হয়েছে/Brandy Baker, Detroit News File

ল্যান্সিং, ১১ সেপ্টেম্বর : দক্ষিণ-পশ্চিম মিশিগানের চারটি জলাশয়ের মাছে উচ্চ মাত্রার পরিবেশগত দূষণকারী পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। বুধবার রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়ে জনগণকে ওই উৎস থেকে মাছ না খাওয়ার জন্য সতর্ক করেছেন।
মিশিগানের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (MDHHS) জানিয়েছে, রাজ্যের "খাবেন না" নির্দেশিকা এখন থেকে ওয়াইমিংয়ের হোপওয়েল ইন্ডিয়ান মাউন্ডস পুকুর, গ্র্যান্ডভিলের লুভিস লেক ও পোর্টার লেক এবং ওয়াইমিং ক্লিন ওয়াটার প্ল্যান্টের স্পেলম্যান লেকের সব ধরনের মাছের জন্য প্রযোজ্য।
কর্মকর্তারা জানান, সম্প্রতি এসব জলাশয় থেকে সংগ্রহ করা মাছের নমুনায় উচ্চ মাত্রার পারফ্লুরোঅকটেন সালফোনেট (PFOS) ধরা পড়েছে।
রাজ্যের প্রধান চিকিৎসা নির্বাহী ডাঃ নাতাশা বাগদাসারিয়ান এক বিবৃতিতে বলেন, "আমরা সুপারিশ করছি যে বয়স বা স্বাস্থ্য নির্বিশেষে কেউ যেন ‘খাবেন না’ তালিকাভুক্ত মাছ না খায়। যখন এই মাছগুলি পরীক্ষা করা হয়েছিল, তখন MDHHS উচ্চ মাত্রার PFOS খুঁজে পেয়েছিল। আমরা চাই মিশিগানবাসীরা সচেতন থাকুক যে এই জলাশয় থেকে মাছ খাওয়ার ফলে ভবিষ্যতে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।”
তবে MDHHS এখনো ব্যাখ্যা করেনি, কীভাবে বা কেন মাছের মধ্যে PFOS এর মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এ পরামর্শ কতদিন বহাল থাকবে।
রাজ্যের তথ্য অনুযায়ী, PFOS হলো এক ধরনের পার- ও পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ (PFAS), যা প্রাকৃতিকভাবে পরিবেশে থাকে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মাছের চর্বি ফেলে দিয়ে PFOS অপসারণ করা যায় না, কারণ রাসায়নিকটি মাছের মাংসপেশিতে জমা হয়—যেটি মানুষ খায়।
PFOS এর সংস্পর্শে আসার ফলে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যার মধ্যে থাইরয়েড ফাংশনের ক্ষতি, রোগ প্রতিরোধ ক্ষমতার পরিবর্তন, LDL (যাকে "খারাপ কোলেস্টেরল" বলা হয়) এবং মোট কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, লিভারের কার্যকারিতার ক্ষতি এবং গর্ভাবস্থাজনিত উচ্চ রক্তচাপ এবং প্রিক্ল্যাম্পসিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা