আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

প্রকৃতি ও সংস্কৃতিতে রঙিন হবিগঞ্জের শব্দকথা উৎসব”

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৩:৪৩ পূর্বাহ্ন
প্রকৃতি ও সংস্কৃতিতে রঙিন হবিগঞ্জের শব্দকথা উৎসব”
হবিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর : বাংলার ঋতুচক্রে শরৎকাল মানেই ভিন্ন আবহ। শ্রাবণের মুষলধারার অবসান ঘটলে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। সবুজ ধানক্ষেতের বিস্তার, রৌদ্র-ছায়ার খেলায় মুগ্ধ দৃশ্য, আর নদী-খাল-বিলের ধারে শুভ্র কাশফুলের সারি বাঙালির হৃদয়ে জাগায় আনন্দের স্পন্দন। এই প্রকৃতি ও সংস্কৃতির মিলনকে কেন্দ্র করেই হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো “শব্দকথা শরৎ উৎসব ২০২৫”।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহরের গ্রীন ভিলেজ পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবে যোগ দেন সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের গুণীজন। সভাপতিত্ব করেন শব্দকথার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার ও নির্বাহী সদস্য সৈয়দা রিমা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব, বিশিষ্ট লেখক মো: হারুন অর রশীদ সাগর। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট সংগীত প্রশিক্ষক স্বদেশ দাশ, কবি ও প্রাবন্ধিক জাহান আরা আফছর, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমীর আলী, হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, বিশিষ্ট সংগীতশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, জাসাস হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হক, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, শব্দকথার উপদেষ্টা হেলাল আহমেদ, কবি বিশ্বজিৎ ভট্টাচার্য্য, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ প্রমুখ।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শরতের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়। কবিতা আবৃত্তি করেন ইমরান হোসাইন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, সৈয়দা বেলী, এনি মনি দাশ, ইয়াসির আহমেদ, জান্নাতুল নওমি, ফারজানা রহমান ছবি, চৌধুরী তাওহীদ বিন আজাদ, মো: নাঈম, তাইজুল ইসলাম, মীর ফয়সল, ইসরাত জাহান ফাল্গুনী, আইয়ুব আলী প্রমুখ।
গান পরিবেশনে ছিলেন গোপী মোহন দাস, নুরুন্নাহার শিমুল, ইয়াছিন মাহমুদ, শিরিন আক্তার, জগৎ সরকার, সৌরভ রায় এবং ব্যান্ড দল ব্যঞ্জক। তাঁদের কণ্ঠে ভেসে ওঠে শরতের গান, যা দর্শক-শ্রোতাদের বিমোহিত করে। আলোচনা সভা শেষে চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
শুধু কবিতা-পাঠ আর গান নয়, বরং সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল শরতের আবহ, আনন্দ ও মিলনমেলা। হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে আলোচকেরা বলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি