আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

লিও জেলার যৌথ অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৬:৫২ পূর্বাহ্ন
লিও জেলার যৌথ অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠিত 
চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর: লিও জেলা পরিষদ, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের "সংকল্প"-এর ২৯তম ক্লাব অফিসার্স যৌথ অভিষেক অনুষ্ঠান এবং ২০২৫-২৬ সেবাবর্ষের প্রথম কেবিনেট ও কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার, ১২ সেপ্টেম্বর, নগরীর আগ্রাবাদস্থ "দ্যা গ্রিন শ্যাডো" রেস্টুরেন্টে দুই পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে, এবং দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন বর্তমান লিও জেলা সভাপতি লিও মো: শওকত হোসেন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন প্রোগ্রাম কমিটির সম্পাদক লিও খুরশিদ নাহার তানিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ২০২৫-২৬ সেবাবর্ষের গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। তিনি সকল লিওদের একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার জন্য সংকল্পবদ্ধ হ‌ওয়ার আহ্বান জানান। এছাড়াও, সমাজকে সুন্দর, সমতামূলক ও বাসযোগ্য করার লক্ষ্যে কম সৌভাগ্যবান মানুষের কল্যাণে কাজ করতে লিওদের উৎসাহিত করেন। আগামীর নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে লিওদের আত্মোন্নয়নে মনোনিবেশ করার উদাত্ত আহবানও জানান তিনি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লেডি জেলা গভর্নর লায়ন শিরিন আক্তার কাশফি, সদ্য প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো: কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর স্পাউস লায়ন রোকেয়া হাসান চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারি এমজেএফ, লায়ন কামরুন মালেক এমজেএফ, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন খলিল উল্লাহ চোধুরী সাকিব, লিও লায়ন কোওর্ডিনেটর লায়ন ফারাহ বেনজির আলম,
প্রাক্তন জেলা সভাপতিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লায়ন হুমায়ুন কবির, লায়ন মোঃ বদিউর রহমান, লায়ন শাহজাদা মোঃ গাজী গজনবী, লায়ন হেলাল উদ্দিন চৌধুরী, লায়ন মুহাম্মদ ওবাইদুর রহমান, লায়ন মোঃ সাইফুল করিম আরিফ, লিও ইরফান মোস্তফা এবং লায়ন আতিক শাহরিয়ার সাদিফ। 
আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব লিও রাফিদ মো: আহনাফ, জেলা কোষাধ্যক্ষ এবং প্রোগ্রাম চেয়ারম্যান লিও হোসেন মো: ইমরান নিকসন, জেলা যুগ্মসচিব লিও শেখ মো: মুনতাসির মামুন, জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লিও নিশু জান্নাত লাকি, গ্লোবাল একশন টিম লিও আরাফাত হোসেন, লিও পল্লব বড়ুয়া, লিও দেলোয়ার হোসেন, লিও ওয়াহিদুল আলম রকি, প্রোগ্রাম এডভাইজর মো: ইমরান হোসেন, প্রোগ্রাম কো-চেয়ারম্যান লিও আবু তাকিব, প্রোগ্রাম ট্রেজারার লিও কামরুজ্জামান মজুমদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি