আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

মাধবপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:৩২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:৩২:১২ অপরাহ্ন
মাধবপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
মাধবপুর (হবিগঞ্জ) ১৫ সেপ্টেম্বর  : আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মাধবপুরে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ইমাম হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. সহিদ-উল্যা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর পাল সুমন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিরেশ ভট্টাচার্য্য ও সাবেক কাউন্সিলর শ্যামল ঋষি প্রমুখ।
সভায়, মাধবপুর উপজেলার ১১৫টি পূজা মণ্ডপে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন