আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

হ্যারিসন টাউনশিপে নৌকা বিস্ফোরণে তিন জন আহত

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:০৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:০৩:২৫ পূর্বাহ্ন
হ্যারিসন টাউনশিপে নৌকা বিস্ফোরণে তিন জন আহত
বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ নৌকা/Macomb County Sheriff's Office 
হ্যারিসন টাউনশিপ, ১৬ সেপ্টেম্বর :ম্যাকম্ব কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, রবিবার হ্যারিসন টাউনশিপের বেলভেদেরে বেতে একটি নৌকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল ৩টা ৪৫ মিনিটে উপসাগরে নোঙর করা নৌকাটিতে দুই প্রাপ্তবয়স্ক ও দুই শিশু ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন হঠাৎ ইঞ্জিনের বগিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
তদন্তকারীরা জানিয়েছেন, চারজনকেই নৌকা থেকে বের করে আনা হয়। কাছের আরেকটি নৌকা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। হ্যারিসন টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্ট প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চারজনের মধ্যে তিনজন আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এমসিএসও মেরিন ডিভিশনের ডেপুটিরা জ্বলন্ত নৌকাটি নিভিয়ে নিরাপদ স্থানে টেনে নিয়ে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শুরুতেও লেক সেন্ট ক্লেয়ারের একটি বন্দরে একই ধরনের বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দুজনকে উদ্ধার করা হলেও একটি কুকুর মারা যায়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা

লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা