আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশি আটক

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১২:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১২:০৩:১৩ অপরাহ্ন
চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশি আটক
চুনারুঘাট (হবিগঞ্জ), ২০ সেপ্টেম্বর: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশিকে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন: শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম তাদের প্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, "সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অবৈধ প্রবেশ প্রতিরোধে আমরা প্রতিনিয়ত টহল ও অভিযান চালাচ্ছি।"
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক