আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার
আন্তর্জাতিক শান্তি দিবসে এমআইআইপিএইচ-এর ৫ম বার্ষিক শান্তি পদযাত্রা

মেয়রের ঘোষণায় ইতিহাসের  সূচনা : সাগিনাও পেল ‘মৃধা পিচ পথ’

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১২:৫৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১১:৪৭:১৪ অপরাহ্ন
মেয়রের ঘোষণায় ইতিহাসের  সূচনা : সাগিনাও পেল ‘মৃধা পিচ পথ’
সাগিনাও, ২৩ সেপ্টেম্বর : আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস (এমআইআইপিএইচ) উদ্‌যাপন করল তাদের ৫ম বার্ষিক শান্তি পদযাত্রা। এবারের থিম ছিল অনুপ্রেরণামূলক “শান্তি আমাদের লক্ষ্য”। 
রোববার দুপুরে অনুষ্ঠান শুরু হয় “পিস এক্সপো”র মাধ্যমে, যেখানে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান শান্তি ও কল্যাণের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এক্সপোর উদ্বোধনী বক্তব্যে এমআইআইপিএইচ-এর পরিচালক অ্যান্ডি বেথুন অতিথিদের স্বাগত জানান এবং বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় এমআইআইপিএইচ-এর প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য”।
সাগিনাও শহরের মেয়র ব্রেন্ডা এফ. মুর শান্তির প্রতীক হিসেবে নতুন পথের উদ্বোধন করেন এবং ঘোষণা দেন, ওয়াশিংটন এভিনিউর এক ব্লক (এজরা রাস্ট ড্রাইভ থেকে ইস্ট হল্যান্ড অ্যাভিনিউ পর্যন্ত) এখন থেকে পরিচিত হবে “মৃধা পিচ পথ” নামে।  তিনি বলেন, এটি কেবল একটি রাস্তার নাম নয়, এটি আমাদের শহরের মানুষের জন্য শান্তির এক স্থায়ী আমন্ত্রণ।
শুরুর স্থানে নির্মিত হয়েছে একটি মনোরম স্মৃতিস্তম্ভ, আর পথের দুই পাশে স্থাপন করা হয়েছে নান্দনিক মার্বেল বেঞ্চ। প্রতিটি বেঞ্চে খোদাই করা শান্তির বাণী পথচারীদের থমকে দাঁড়াতে, ভাবতে এবং অন্তর্দৃষ্টি জাগাতে আহ্বান জানায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই স্থান নিঃসন্দেহে সাগিনাওবাসীর এক শান্তিময় আশ্রয় হয়ে উঠবে।

ফিতা কেটে পথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. দেবাশীষ মৃধা, চিনু মৃধা, মেয়র ব্রেন্ডা মুর এবং বোর্ডের সদস্য ড. ক্রেগ ডগলাস, ড. জন হিটস, জেনি ভেলাসকুয়েজ ও অ্যান্ডি বেথুন। উদ্বোধনের পর চিনু মৃধা ও জেনি ভেলাসকুয়েজ শুভ্র সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেন।
সাগিনাও পুলিশের সহযোগিতায় শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সাউথ ওয়াশিংটন এভিনিউ, ইস্ট হল্যান্ড এভিনিউ ও এজরা রাস্ট ড্রাইভ অতিক্রম করেন। পদযাত্রা শেষে শান্তির স্মৃতিস্তম্ভে ফিরে এসে সবাই ঐক্য, সাম্য ও শান্তির প্রতীকে একত্রিত হয়ে ছবি তুলেন—যা হয়ে থাকবে এক অমূল্য স্মৃতি। এ সময় প্রতিটি মার্বেল বেঞ্চে থেমে তাঁরা শান্তির বানী পাঠ করেন।
সন্ধ্যায় মন্টেগ ইন-এ অনুষ্ঠিত আফটারগ্লো রিসেপশনে অতিথিরা আনন্দঘন পরিবেশে মিলিত হন। শিল্পী জেসন ডিন, ক্রিস প্রাইড-হেলম ও রবার্ট বালডেরামা তাঁদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তোলেন।
এই অনুষ্ঠান শুধু এমআইআইপিএইচ-এর পাঁচ বছরের নিরলস পথচলার উদ্‌যাপনই নয়, বরং “মৃধা পিচ পথ”-এর উদ্বোধনের মাধ্যমে শান্তি ও মানবতার বার্তাকে একটি স্থায়ী রূপ দিয়েছে। এটি চিরকাল স্মরণ করিয়ে দেবে “শান্তি আমাদের যৌথ লক্ষ্য।”
উল্লেখযোগ্য, পাঁচ বছর আগে ড. দেবাশীষ মৃধা এবং চিনু মৃধা প্রতিষ্ঠা করেছিলেন ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস। তাঁদের লক্ষ্য ছিল— বিশ্বজুড়ে শান্তি ও সুখের আলো ছড়িয়ে দেওয়া, মানবতার সেতুবন্ধন গড়ে তোলা। সেই যাত্রা আজ “মৃধা পিচ পথ”-এর মাধ্যমে এক নতুন দিগন্তে পৌঁছাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি