আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ওয়ারেনে অটো-প্ল্যান্টে যানবাহন চুরির অভিযোগে তিনজন অভিযুক্ত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:২৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:২৮:০৩ পূর্বাহ্ন
ওয়ারেনে অটো-প্ল্যান্টে যানবাহন চুরির অভিযোগে তিনজন অভিযুক্ত
লিওন্ড্রে চ্যান্সে জোন্স, জেভন অ্যান্থনি উইলিয়ামস এবং লেমেল ওয়াটলি-নিলি/Macomb County Sheriff's Office

ওয়ারেন, ২৪ সেপ্টেম্বর : ম্যাকম্ব অটো থেফট স্কোয়াড (MATS) ডেট্রয়েটের তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, যারা রাজ্যজুড়ে বিভিন্ন অটো প্ল্যান্ট ও ডিলারশিপের পার্কিং লট থেকে উচ্চমানের যানবাহন চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। দ্য ম্যাকম্ব ডেইলির বরাতে দ্য ডেট্রয়েট েিনিউজ এ খবর দিয়েছে।
শেরিফের কার্যালয় জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে "অপরাধমূলক উদ্যোগ" বা র‍্যাকেটিয়ারিং পরিচালনার অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে ওয়ারেনের ৩৭তম জেলা আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন- লিওন্ড্রে জোন্স (২১), লেমেল ওয়াটলি-নিলি (২৫) এবং জেভন উইলিয়ামস (৩৩)। এই অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
আদালত উইলিয়ামসের জামিন ধার্য করেছে ৭৫০,০০০ ডলার, ওয়াটলি-নিলির ৫০০,০০০ ডলার এবং জোন্সের ৪৫০,০০০ ডলার। তিনজনকেই কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তি পেলেও তাদের স্টিল কাফ টেদার (ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস) পরতে হবে। বিচারক মাইকেল চুপার আদালতে আগামী মঙ্গলবার তিনজনের সম্ভাব্য কারণ সংক্রান্ত সম্মেলনের সময় নির্ধারিত হয়েছে।
ম্যাকম্ব কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক বছরে এক ডজনেরও বেশি অভিযুক্ত অটো চোরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি কাউন্টি, অঞ্চল ও রাজ্যজুড়ে অটো কোম্পানির সুবিধা থেকে একাধিক দামি গাড়ি চুরির ঘটনা ঘটছে, যার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত