আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

ব্যাকড্রপের শিল্পে অনন্য অলক চৌধুরী

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১১:০৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১১:০৭:০৬ পূর্বাহ্ন
ব্যাকড্রপের শিল্পে অনন্য অলক চৌধুরী
ওয়ারেন, ২৭ সেপ্টেম্বর : শারদীয় দুর্গোৎসব মানেই শুধু পূজা-পার্বণ নয়, এটি এক মহাসংস্কৃতির সম্মিলন। যেখানে ভক্তির সঙ্গে মিশে যায় রঙ, আলো, সংগীত ও শিল্পকলার নানা রূপ। পূজার মণ্ডপ থেকে মঞ্চ, প্রতিমা থেকে পরিবেশ সবকিছু মিলেই তৈরি হয় এক অনন্য আবহ। এই আবহকে সমৃদ্ধ করতে যাঁরা নেপথ্যে নিরলস শ্রম দিয়ে যান, তাঁদের মধ্যে অন্যতম শিব মন্দির টেম্পল অব জয়ের ব্যাকড্রপ শিল্পী অলক চৌধুরী।
অলক চৌধুরী একজন গুণী চিত্রশিল্পী। বহু বছর ধরে তিনি টেম্পল অব জয়ের বার্ষিক অনুষ্ঠানগুলোর ব্যাকড্রপ তৈরি করে আসছেন। আশ্চর্যের বিষয়, তাঁর শিল্পকর্ম যতটা আকর্ষণীয় ও মনোমুগ্ধকর, খরচের দিক থেকে ততটাই সাশ্রয়ী। অলক চৌধুরীর সবসময় লক্ষ্য থাকে অল্প ব্যয়ে ভক্তদের সামনে উপহার দেওয়া এক সুন্দর, অর্থবহ ও নান্দনিক ব্যাকড্রপ।
এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অলক চৌধুরী এনেছেন একাধিক থিম। মা দুর্গার মুখচ্ছবিকে কেন্দ্র করে তিনি এঁকেছেন পূজার ঐতিহ্য ও আবহের প্রতীকী রূপ। ব্যাকড্রপে দেখা যায় ঢাকির ঢাক বাজানোর দৃশ্য, কলাগাছ, আরতি, সেলফি ও নৃত্যের আনন্দঘন মুহূর্ত। পাশাপাশি রয়েছে গেরুয়া পতাকায় শিবের তিলক ত্রিপুণ্ড্র এবং শিব মন্দিরের নাম। সবশেষে একটি ছোট ব্যানারে লেখা“দুর্গাপূজা” যা পুরো সজ্জাকে দিয়েছে এক পূর্ণতা।
অলক চৌধুরীর শিল্পকর্মে প্রতিবারই পাওয়া যায় নতুনত্ব। তিনি কেবল রঙ-তুলি দিয়ে আঁকেন না, বরং মানুষের আবেগ, উৎসবের প্রাণ ও ভক্তির গভীরতাকেও বন্দি করেন। তাই তাঁর ব্যাকড্রপ শুধু সাজসজ্জা নয়, হয়ে ওঠে পূজার আবহ নির্মাণের অন্যতম অংশ। অল্প খরচে মনোমুগ্ধকর শিল্পকর্ম উপহার দেওয়ার এই মানসিকতা তাঁকে আলাদা করে তুলেছে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে টেম্পল অব জয় যখন আলো, সাজসজ্জা ও সংগীতে ভরে ওঠে, তখন অলক চৌধুরীর শিল্পসম্ভার সেই উৎসবকে দেয় ভিন্ন মাত্রা। তাঁর ব্যাকড্রপ মঞ্চ হয়ে ওঠে ভক্তি, আনন্দ ও মিলনমেলার প্রতীক। সত্যিই, নেপথ্যের এই শিল্পী অলক চৌধুরী প্রমাণ করেছেন শিল্প শুধু সৌন্দর্য নয়, এটি এক সামাজিক দায়বদ্ধতা, যা মানুষকে উৎসবের আবহে আরও গভীরভাবে যুক্ত করে।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ