আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

ওয়ারেনের রাস্তায় উন্মত্ত ড্রাইভ, গ্রেপ্তার এক নারী

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:১৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০১:১৩:৪২ পূর্বাহ্ন
ওয়ারেনের রাস্তায় উন্মত্ত ড্রাইভ, গ্রেপ্তার এক নারী
ওয়ারেন,  ৩০ সেপ্টেম্বর : ওয়ারেন শহরে এক নারী মোটরচালক ইচ্ছাকৃতভাবে একাধিক ব্যক্তিকে তার জিপ দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে ঘটে।
ওয়ারেন পুলিশের পাবলিক ইনফরমেশন অফিসার লেফটেন্যান্ট জন গাজেউস্কি জানিয়েছেন, ওই নারী তার সন্তানকে নিয়ে একটি কালো ২০১৯ জিপ কম্পাস চালাচ্ছিলেন। এ সময় তিনি ১২ মাইল রোডের উত্তরে ভ্যান ডাইক অ্যাভিনিউয়ের একাধিক স্থানে লোকজনকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে।
এরপর তিনি টেক প্লাজা ওয়ালমার্টের পার্কিং লটে প্রবেশ করেন এবং আরও মানুষের ওপর গাড়ি চালানোর চেষ্টা করেন। তবে সেখানে তিনি কেবল সম্পত্তির ক্ষতি ঘটান। দুটি পার্ক করা গাড়িতে ধাক্কা দেওয়ার পর পুলিশ তাকে থামাতে সক্ষম হয়।
অভিযোগ রয়েছে, আটককালে নারীটি এক অফিসারকে কামড়ে দেন এবং লাথি মারেন। তবে কোনো বেসামরিক ব্যক্তি বা পুলিশ গুরুতর আহত হননি।
নারীর সঙ্গে থাকা শিশুটি অক্ষত অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, ঘটনার সময় অভিযুক্ত মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছিলেন। ওয়ারেন পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত এখনো চলমান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”