আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:৩৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০১:৩৮:২২ পূর্বাহ্ন
মিশিগানে দেবী দুর্গার আরাধনায়  মুখরিত পূজামণ্ডপ : মহানবমী আজ
ওয়ারেন, ৩০ সেপ্টেম্বর : আজ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী। গতকাল সোমবার মহাঅষ্টমীর মহোৎসবে ভক্তদের ঢল নামে মন্দির ও পূজামণ্ডপগুলোতে। পূজা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সন্ধিপূজা, যেখানে ১০৮ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দেবীর আরাধনা সম্পন্ন হয়। অঞ্জলির পর ভক্তরা দেবীর চরণে প্রার্থনা নিবেদন করেন।
ভোর থেকে রাত অবধি মিশিগানের নানা শহরে পূজামণ্ডপগুলো ভক্ত ও দর্শনার্থীতে মুখরিত ছিল। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ আসেন প্রতিমা দর্শনের টানে। মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়ান ভক্তরা। প্রতিটি মণ্ডপ যেন এক একটি মিলনমেলা।
আজ মঙ্গলবার মহানবমী। দেবীর পূজা-আর্চনা, সঙ্গীতানুষ্ঠান, আরতি, ধুনুচি নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনায় ভরে উঠবে পূজামণ্ডপগুলো। নবমীর দিন দেবীর অগ্নিহোম হয়, অগ্নিকে প্রতীক করে সকল দেব-দেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। হিন্দু শাস্ত্রমতে, অগ্নি দেবতা সকল দেবতার যজ্ঞভাগ যথাস্থানে পৌঁছে দেন। অনেকের বিশ্বাস, মহানবমীর দিনই দেবীকে প্রাণভরে দর্শন করার শুভক্ষণ।
পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব এখন শেষ প্রহরে। মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। আগামীকাল বুধবার বিজয়া দশমী, প্রতিমা নিরঞ্জন ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। তবে পূজার সমাপ্তির মধ্যেও ভক্তদের হৃদয়ে থেকে যাবে দেবীর শক্তি, সাহস আর আশীর্বাদের অনন্ত বার্তা।
চণ্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত ২৭ সেপ্টেম্বর শনিবার শুরু হয়েছিল এবারের দুর্গোৎসব। দেবী দুর্গার আবাহনের সঙ্গে সঙ্গে মিশিগানের প্রবাসী হিন্দু সম্প্রদায় মেতে উঠেছিল মাতৃআরাধনায়। আজ সেই উৎসবের পরিণতি মহানবমীর আবহে, আর কাল বিজয়ার সঙ্গে যুক্ত হবে মিলন ও বেদনার সুর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ