আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

আটলান্টিক সিটিতে উৎসবের আমেজে সপ্তমী পূজা উদযাপন 

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:৪২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০১:৪২:১৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে উৎসবের আমেজে সপ্তমী পূজা উদযাপন 
আটলান্টিক সিটি, ৩০ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ‍্যের আটলান্টিক সিটিতে  উৎসবের  আমেজে মহাসপ্তমী পূজা উদযাপিত হয়েছে। আটলান্টিক সিটির ১০৯, উত্তর ফ্লোরিডা এভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে ২৯ সেপ্টেম্বর, সোমবার সপ্তমী পূজা শেষে  পূজার্থীরা মায়ের উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেন ।
এবছর দেবী দুর্গা মর্ত্যে আসেন হাতিতে চড়ে, বিদায় নেবেন পালকিতে চড়ে। সপ্তমী পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি,আরতি,সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি ।
মহাসপ্তমীর রাতে গীতা সংঘের খুদে শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক  অনুষ্ঠান দুর্গোৎসবে উপস্থিত সবাই প্রাণভরে উপভোগ করেন। দুর্গোৎসবের শুরু থেকেই ধূপ ধুনো , ঢোল – করতাল আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাংগন।
আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গন হয়ে ওঠে শারদোৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশে যায় মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে থাকেন আনন্দযজ্ঞে। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী