আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত

মাউন্ট ক্লেমেন্সে পতিতাবৃত্তি মামলায় ট্রয়ের নারীকে দুই মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:৩৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:৩৩:৩৭ অপরাহ্ন
মাউন্ট ক্লেমেন্সে পতিতাবৃত্তি মামলায় ট্রয়ের নারীকে দুই মাসের কারাদণ্ড
লরি চাই/Macomb County Sheriff's Office

ট্রয়, ২ অক্টোবর : মাউন্ট ক্লেমেন্সে ম্যাসাজ পার্লার পরিচালনার আড়ালে পতিতাবৃত্তির অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় ট্রয়ের ৩৩ বছর বয়সী নারী লরি চাই-কে দুই মাসের কারাদণ্ড  দিয়েছেন আদালত।
গত জুলাইয়ে প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পতিতাবৃত্তি বা অশ্লীলতার স্থানে উপস্থিত থাকার অভিযোগে দোষ স্বীকার করেন তিনি। এর প্রেক্ষিতে ম্যাকম্ব কাউন্টি সার্কিট বিচারক ম্যাথিউ সাবাঘ গত সপ্তাহে তাঁকে ৬০ দিনের কারাদণ্ড দেন। এর মধ্যে তিনি ইতিমধ্যেই ২৮ দিন কারাভোগ করেছেন। ভালো আচরণের কারণে তাঁর শাস্তি থেকে আরও পাঁচ দিন কমতে পারে।
২০২৩ সালের ডিসেম্বরে মাউন্ট ক্লেমেন্স, ট্রয়, শেলবি টাউনশিপ, ফ্রেজার, ডেট্রয়েট এবং লিভোনিয়ায় মানব পাচার-সম্পর্কিত কার্যক্রমের অভিযোগে ম্যাকম্ব কাউন্টি শেরিফের এনফোর্সমেন্ট টিম এক বছরব্যাপী তদন্ত চালায়। এ মামলায় তিন নারীকে অভিযুক্ত করা হয়, যাদের বিরুদ্ধে পতিতালয় পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। যা সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ।
অন্যদিকে, শিকাগোর বাসিন্দা জিয়াওং বান (৫৩) ২০২৪ সালের আগস্টে পতিতাবৃত্তি, অনুরোধ বা প্ররোচনা সংক্রান্ত অভিযোগে দোষ অস্বীকার না করে আদালতে হাজির হন। তাঁকে তাৎক্ষণিকভাবে ৫০০ ডলার জরিমানা এবং ২৪০ ডলার আদালত খরচ পরিশোধের সাজা দেওয়া হয়। তবে তৃতীয় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে।
শেরিফের এনফোর্সমেন্ট টিমের অভিযানে মাউন্ট ক্লেমেন্সের সেভেন ডে স্পা, শেলবি টাউনশিপ, ফ্রেজার ও লিভোনিয়ার স্পা, ডেট্রয়েটের এমজিএম গ্র্যান্ড ক্যাসিনোর দুটি হোটেল রুম এবং ট্রয় ও লিভোনিয়ার কয়েকটি বাসভবনে তল্লাশি চালানো হয়। মোট ৪২টি অনুসন্ধান ওয়ারেন্ট থেকে প্রায় ৩৫,০০০ মার্কিন ডলার, ৬,৭০০ কানাডিয়ান ডলার, ২২টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাবলেট জব্দ করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, টাকা ক্যাসিনোর মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছিল এবং এর কিছু অংশ চীনে পাঠানো হয়েছিল। এ ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও, যাদের মধ্যে কিছু চীনা নাগরিকও ছিলেন, তাঁদের মামলা পরে খারিজ করা হয়।  গ্রেফতারকৃতদের মধ্যে দুজনকে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের হাতে তুলে দেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি : ‘জনতার পাশে দাঁড়ান’ 

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি : ‘জনতার পাশে দাঁড়ান’