আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সিনাই-গ্রেস হাসপাতালে যৌন নির্যাতন :  ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০১:৩৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০১:৩৮:৫৭ অপরাহ্ন
সিনাই-গ্রেস হাসপাতালে যৌন নির্যাতন :  ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি
ডেট্রয়েট, ৩ অক্টোবর : সিনাই-গ্রেস হাসপাতালের বিরুদ্ধে এক নারী মামলা করেছেন। তার অভিযোগ, গত আগস্টে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় এক নার্সের দ্বারা তিনি যৌন নির্যাতনের শিকার হন, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রক্ষা করতে ব্যর্থ হয়।
মঙ্গলবার ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে ডেট্রয়েটভিত্তিক আইন সংস্থা ফ্লাড ল তার পক্ষে দেওয়ানি মামলা দায়ের করে। মামলায় ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ এবং জুরি বিচারের দাবি করা হয়েছে।
মামলায় তিনজনকে আসামি করা হয়েছে: সিনাই-গ্রেস হাসপাতাল, হাসপাতালের মালিক টেনেট হেলথকেয়ার এবং অভিযুক্ত নার্স উইলফ্রেডো ফিগুয়েরো-বেরিওস
গত মাসে ফিগুয়েরো-বেরিওসকে দু’জনকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। একজন হাসপাতালে, আরেকজন ডেট্রয়েট পার্কের একটি পোর্টা-পটিতে। এর আগে তিনি ওয়েইন কাউন্টিতে হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, লিভোনিয়ার একটি কেন্দ্রে কর্মরত অবস্থায় একাধিক রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং “বিরক্তিকর ও আক্রমণাত্মক আচরণে” পূর্ববর্তী চাকরি থেকেও বরখাস্ত হয়েছিলেন।
মামলার বাদী একজন মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত নারী, যিনি অ্যালকোহল আসক্তিতে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য প্রায়ই সিনাই-গ্রেস হাসপাতালে যেতেন।
১৮ আগস্ট অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে আনা হয়েছিল। ডাক্তার তাকে ছাড়ার নির্দেশ দিলেও হাসপাতালের রেকর্ডে ভুল এন্ট্রির কারণে রাতভর হাসপাতালে আটকে রাখা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, নার্স উইলফ্রেডো ফিগুয়েরো-বেরিওস বাদীর কক্ষে প্রবেশ করে অশ্লীল ও যৌন মন্তব্য করেন, তাকে স্পর্শ করেন এবং নিজেকে উন্মুক্ত করেন। অভিযোগে বলা হয়েছে, এরপর তিনি বাদীকে অন্তত চারবার জোরপূর্বক যৌন কর্মকাণ্ডে বাধ্য করেন।
আদালতে জমা দেওয়া নথিতে আরও উল্লেখ করা হয়েছে “সারা রাত ধরে আসামী বেরিওস বারবার বাদীর কক্ষে প্রবেশ করেন। প্রতিবার তিনি নিজেকে উন্মুক্ত করে দেন এবং বাদীর নেশাগ্রস্ত ও দুর্বল অবস্থাকে কাজে লাগিয়ে যৌন ক্রিয়ায় বাধ্য করার চেষ্টা চালান।
কয়েকদিন পর বাদী তার বাড়ির কাছে একটি দোকানের বাইরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং চিকিৎসার জন্য ফের সিনাই-গ্রেস হাসপাতালে যান। এসময় তিনি হাসপাতালের কর্মীদেরকে ঘটনাটি জানান। কিন্তু কর্মীরা অভিযোগ গুরুত্ব দেননি, সমাজকর্মী বা রোগীর আইনজীবীর সাথে যোগাযোগের সুযোগ দেননি। বরং তার সাথে খারাপ ব্যবহার করা হয়, খাবার দেওয়া হয়নি, এমনকি ব্যক্তিগত জিনিসপত্রও আটকে রাখা হয়েছিল।
সিনাই-গ্রেস হাসপাতাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, রোগীর নিরাপত্তাকে তারা অগ্রাধিকার দেয়। নিয়োগের আগে কঠোরভাবে আবেদনকারীদের যাচাই করা হয়। অভিযোগের পরপরই আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কোনো ধরনের অপব্যবহার তারা প্রশ্রয় দেয় না এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি