আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে ব‍্যাপক নির্বাচনী প্রচারণা 

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:১১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:১১:৩৪ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে ব‍্যাপক নির্বাচনী প্রচারণা 
আটলান্টিক সিটি, ৩ অক্টোবর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ টিম স্মলের সমর্থনে  ব‍্যাপক নির্বাচনী প্রচারণা চলছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রচারণায় অংশগ্রহণের ফলে টিম স্মলের সমর্থনে জনজোয়ার সৃষ্টি হয়েছে ।
টিম স্মলের প্রার্থীরা ভোটারদের সাথে তাদের বাসা-বাড়িতে, দোকানপাট, উপাসনালয়সহ বিভিন্ন জায়গায়  মতবিনিময় করছেনতাঁরা সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে টিম স্মলের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ভোটারদের কাছ থেকে আশাতীত সাড়াও পাচ্ছেন ।
ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের ফলে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে কমিউনিটি নেতারা বেশ আশাবাদী ।
আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানাচ্ছেন ।
উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক