আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

রোজভিলে শিশু পর্নোগ্রাফির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০১:০০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০১:০০:০২ পূর্বাহ্ন
রোজভিলে শিশু পর্নোগ্রাফির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
টাইলার ইটন/Macomb County sheriff’s officie

রোজভিলে, ৪ অক্টোবর : ম্যাকম্ব কাউন্টি শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, রোজভিলের ৩৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগ আনা হয়েছে।
শেরিফের কার্যালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টাইলার ইটন নামের ওই ব্যক্তিকে রোজভিলের ৩৯তম জেলা আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী রাখার তিনটি অভিযোগ এবং অপরাধ সংঘটনের জন্য কম্পিউটার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগের সর্বোচ্চ শাস্তি চার বছর পর্যন্ত কারাদণ্ড।
ম্যাকম্ব এরিয়া কম্পিউটার এনফোর্সমেন্ট স্কোয়াড (MACE) এবং শেরিফের এনফোর্সমেন্ট টিম সারমোর স্ট্রিটের ৬৬০০ ব্লকে (গ্র্যাটিওট অ্যাভিনিউয়ের পশ্চিমে, ফ্রাহজো রোডের কাছে) ইটনের বাসভবনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোয়েন্দারা জানান, ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন থেকে তারা তথ্য পেয়েছিলেন যে ইটন শিশু পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি অনলাইনে আপলোড করছিলেন। তদন্তকারীরা বাসা থেকে একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছেন, যেগুলো বর্তমানে ফরেনসিক পর্যালোচনার অধীনে রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৫০,০০০ ডলার নগদ বা জামিন বন্ড নির্ধারণ করে আদালত ইটনকে ম্যাকম্ব কাউন্টি জেলে পাঠিয়েছে। আদালত তার মুক্তির শর্ত হিসেবে ইন্টারনেট-সংযুক্ত কোনো ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা এবং টিথার (ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস) পরিধান বাধ্যতামূলক করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক