আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটর অবশেষে ধরা পড়ল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০১:০১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০১:০১:১৫ পূর্বাহ্ন
বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটর অবশেষে ধরা পড়ল
ডেট্রয়েট, ৪ অক্টোবর : বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটরটি অবশেষে ধরা পড়েছে। সরীসৃপটি বর্তমানে ওয়েইন কাউন্টির একটি চিড়িয়াখানা ও সংরক্ষণ কেন্দ্রে নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
ওয়েস্টল্যান্ডের ট্রয় কেটেইয়ান নামে এক বৃক্ষরোপণকারী ও তার সহযোগী ম্যাকম্ব কাউন্টির এক কুকুর প্রশিক্ষক স্টিভ হার্ট  বেল আইলে ছোট অ্যালিগেটরটিকে ধরতে সক্ষম হন। কেটেইয়ান বুধবার তার ফেসবুকে ভিডিওসহ পোস্ট করেন, “আপনার ছেলেটি বেল আইল অ্যালিগেটরটিকে ধরেছে।” পরে তিনি জানান, মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগ (DNR) ফোন করে তাদের অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে হার্ট বলেন, তারা অ্যালিগেটরটির নাম দিয়েছেন “ফাফনির”, যা নর্স পুরাণের এক পৌরাণিক প্রাণীর নাম। দু’জনের দাবি, প্রাণীটিকে তারা ওয়েস্টল্যান্ডের গ্রেট লেকস সার্পেন্টারিয়াম-এ হস্তান্তর করেছেন। চিড়িয়াখানার মালিকও ফেসবুকে লিখেছেন, “বেল আইল অ্যালিগেটর চলে যাচ্ছে।”
উল্লেখ্য, গত সপ্তাহে বেল আইলে একটি অ্যালিগেটর ঘোরাফেরার খবর বিশ্বাসযোগ্য বলে নিশ্চিত করেছিল মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগ। যদিও কর্মকর্তারা নিজেরা প্রাণীটিকে দেখতে পাননি, ছবির ভূ-অবস্থান তথ্য বিশ্লেষণ করে তারা তথ্যটির সত্যতা যাচাই করেছিলেন।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা