আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

বিএমজেএ সিলেটের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৬:৪২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৬:৪২:০৫ অপরাহ্ন
বিএমজেএ সিলেটের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
সিলেট, ৪ অক্টোবর : বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা আজ শনিবার জিন্দবাজারস্থ কাকলি শপিং সেন্টারের বিএমজেএ কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। পেছনের পথ মানেই গর্তের দিকে যাওয়া।” তিনি আরও বলেন, সিলেটসহ বাংলাদেশকে টিকে রাখতে হলে শুধুমাত্র উন্নতির জন্য নয়, বরং টিকে থাকার জন্যও আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ ১৮-২০ কোটি মানুষের ছোট একটি দেশ। আমাদের অর্থনীতি সীমিত, জনঘনত্ব অনেক বেশি। সমৃদ্ধ ও শক্তিশালী দেশগুলো ভুল করলে তা সংশোধনের সুযোগ পায়, কিন্তু আমাদের সেই বিলাসিতার সুযোগ নেই। সামান্য সামাজিক অস্থিরতা বা সামান্য ভুলেরও মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই।”
খন্দকার মুক্তাদির আরও বলেন, “আমরা যে সময়টা পেছনে ফেলে এসেছি, এখন সেই সময়ের ক্ষত পূরণ করে জাতিকে পুনর্গঠনের সময় এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে জনগণ নিজেদের প্রতিফলন দেখতে পাবে। সরকারের বড় বড় সিদ্ধান্তের পেছনে জনসম্মতি থাকতে হবে, মানুষ যেন তা অনুভব করতে পারে।” এসময় তিনি বিএমজেএ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজকে যেভাবে আপনারা একত্র হয়েছেন, ইনশা আল্লাহ এমন সময় আসবে যখন আপনাদের নিজেদের একটি স্থায়ী কার্যালয় হবে। আপনারা এগুলে আমরাও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএমজেএ প্রতিষ্ঠার পর থেকে তারা শুধু নিজেদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক গড়ে তোলে নি, বরং নিজেদের পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেছেন। এই আন্তরিক সম্পর্কই তাদের সংগঠনকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক ইনকিলাব সিলেট ব্যুরো প্রধান ফয়সল আমীনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যুারো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সভাপতি ফয়সল আহমদ বাবলু, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ইমজা সিলেটের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার সুলাইমান আহমদ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, এমআর টুনু তালুকদার, শাহীন আহমদ, অমিতা সিনহা, হাসান সিকদার সেলিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, শাহীন আলম, আশিকুর রহমান রানা, আব্দুল খালিক, তারেক আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, জয় রায় হিমেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, আশরাফুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়