আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

কোজাগরী লক্ষ্মীপূজা আজ

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:১৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০১:১৭:২৩ পূর্বাহ্ন
কোজাগরী লক্ষ্মীপূজা আজ
ওয়ারেন, ৬ অক্টোবর: আজ সোমবার বাঙালি হিন্দুদের ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমার তিথিতে এই পূজা বিশেষ তাৎপর্য রাখে। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে চালের গুঁড়ো ও আলপনায় শোভিত হবে গৃহকোণা। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলিত হবে, আর নারী-পুরুষ সকলেই দেবী লক্ষ্মীর আরাধনায় অংশ নেবেন।
হিন্দুশাস্ত্রে উল্লেখ আছে, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তের গৃহে আগমন করেন। বাঙালি হিন্দুদের বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজা এবং তার বাহন পেঁচা। তবে বাংলার বাইরে লক্ষ্মীকে চতুর্ভুজা বা কামিনী মূর্তিতে দেখা যায়। সন্ধ্যাকালে পূজা করলে দেবী সন্তুষ্ট হন। ঘটস্থাপন, আলপনা, ধূপ, প্রদীপ, নাড়ু, লাড্ডু, মিষ্টান্ন এবং ফল-মূলের নৈবেদ্য দিয়ে মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়।
মিশিগানে বসবাসরত বাঙালি হিন্দুরা ঘরে ঘরে লক্ষ্মীপূজার আয়োজন করছেন। পূজা শেষে মহিলারা লক্ষ্মীর পাঁচালী পাঠ করে উপবাস ভঙ্গ করেন। মন্দিরেও আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করবেন- “এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আলো করো আমারই ঘরে।” 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স