আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মিশিগান কালিবাড়িতে স্নেহা ভট্টাচার্যের সুরে মাতোয়ারা প্রবাসী বাঙালি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:৩৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৩৩:৩৯ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়িতে স্নেহা ভট্টাচার্যের সুরে মাতোয়ারা প্রবাসী বাঙালি
ওয়ারেন, ৬ অক্টোবর : মিশিগান কালিবাড়ির দুর্গাপূজার উৎসবে এবারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীতশিল্পী স্নেহা ভট্টাচার্যের একক সঙ্গীতানুষ্ঠান। বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত তাঁর কণ্ঠে একের পর এক মনোমুগ্ধকর গান শুনে মাতোয়ারা হয়ে ওঠেন প্রবাসী বাঙালিরা।
স্নেহা ভট্টাচার্য ভারতের জনপ্রিয় শিল্পী, যিনি রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, ভক্তিগীতি এবং বলিউড রেট্রো গানের অসাধারণ মেলবন্ধনে দক্ষ। কলকাতা এবং বিদেশের নানা মঞ্চে তাঁর গানের যাদু ইতিমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাঁর ইউটিউব হিট গানগুলির মধ্যে রয়েছে- “Tomari Naame”, “Jhiri Jhiri Phagune” ও “তোমায় কী দিয়ে পূজিব ভগবান”।
মিশিগান কালিবাড়ীর মঞ্চে তিনি একে একে পরিবেশন করেন ৫০ থেকে ৯০-এর দশকের বাংলা চলচ্চিত্রের গান এবং নতুন প্রজন্মের কিছু জনপ্রিয় গান। “তুমি রবে নীরবে”, “তোমায় হৃদ মাঝারে রাখব”, “বাংলা আমার সর্ষে ইলিশ”, “মনিকা ও মাই ডার্লিং” প্রতিটি গানে দর্শকদের হাততালি আর উচ্ছ্বাসে মুখরিত হয় পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে স্নেহা ভট্টাচার্য বলেন, “এই পূজার রাতে মিশিগানবাসীর ভালোবাসা আমার কাছে এক আশীর্বাদ। আজকের প্রতিটি গান আমি আপনাদের ভালোবাসার প্রতি উৎসর্গ করছি।” রাত যত গড়িয়েছে, ততই সুরের ঢেউ ছড়িয়ে পড়েছে কালিবাড়ীর আকাশে। শ্রোতারা কেউ গাইছেন, কেউ নাচছেন, কেউবা শুধু চোখ বন্ধ করে শুনছেন প্রিয় সুরের মায়ায়।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে স্নেহা ভট্টাচার্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দাঁড়িয়ে করতালি দিয়ে উপস্থিত দর্শক তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান। দুর্গাপূজার এই সঙ্গীত সন্ধ্যা নিঃসন্দেহে মিশিগান প্রবাসীদের কাছে হয়ে থাকবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সুরের নেশায় ভরা এক পূজার রাত, যার প্রতিধ্বনি রবে অনেকদিন ধরে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মিশিগান কালিবাড়িতে গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বর্ণাঢ্য নানা আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিদিন মন্দিরে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো ছিল। গতকাল  বিজয়া সেলিব্রেশনের মধ্য দিয়ে সমাপ্ত হলো এই শারদীয় দুর্গোৎসব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি