আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৫:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
সুনামগঞ্জ, ৬ অক্টোবর: সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। তিনি ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে শরীফা ও আক্তারের বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়ায় শরীফা গত ১২ জুলাই আক্তারকে তালাক দেন।
তালাকের পর গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুই বোনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার সকালে সেই মামলার হাজিরা দিতে শরীফা আদালত প্রাঙ্গণে গেলে, আক্তার হোসেন পিছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, “স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে। ঘাতককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য