আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

সাউথফিল্ডে মহিলাকে গুলি করে হত্যা, তদন্ত শুরু

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:১১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:১১:৩৩ পূর্বাহ্ন
সাউথফিল্ডে মহিলাকে গুলি করে হত্যা, তদন্ত শুরু
সাউথফিল্ড, ৬ অক্টোবর : রবিবার রাতে সাউথফিল্ডে এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১১টা ৪০ মিনিটের দিকে সাউথফিল্ড ও ১৩ মাইল রোডের কাছে ১৮০০০ ব্লকের বেইনব্রিজ ড্রাইভের একটি বাড়িতে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ও চিকিৎসকরা ঘটনাস্থলে যান। পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে। চিকিৎসকরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তকারীরা জানিয়েছেন, তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছেন এবং ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ও ভুক্তভোগী একে অপরকে চিনতেন। তবে সোমবার পর্যন্ত কর্তৃপক্ষ এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
গুলি চালানোর ঘটনা বা সন্দেহভাজন সম্পর্কে যাদের কাছে তথ্য রয়েছে, তাদের সাউথফিল্ড পুলিশ বিভাগ (২৪৮) ৭৯৬-৫৫০০ অথবা ক্রাইম স্টপার্স অফ মিশিগান-এর 1-800-SPEAK-UP. নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
মিশিগান রাজ্য পুলিশের সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে সাউথফিল্ডে একটি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর আগে ২০২২ সালে দুটি, ২০২১ সালে চারটি এবং ২০২০ সালে তিনটি হত্যার ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের