আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ডেট্রয়েটে গাড়ি থেকে গুলিবর্ষণে এক কিশোর নিহত, আরেকজন আহত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১২:৩০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১২:৩০:৫৬ পূর্বাহ্ন
ডেট্রয়েটে গাড়ি থেকে গুলিবর্ষণে এক কিশোর নিহত, আরেকজন আহত
ওয়েস্ট শিকাগো অ্যাভিনিউ সংলগ্ন লিটলফিল্ড স্ট্রিটে গুলি চালানোর ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করছে/Myesha Johnson, The Detroit News

ডেট্টয়েট, ৭ অক্টোবর : সোমবার সকালে ডেট্রয়েটের পশ্চিম দিকে ড্রাইভ বাই শুটিংয়ে এক কিশোর নিহত এবং আরেকজন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে লিটলফিল্ডের ৯৫০০ ব্লকে দুই কিশোর হেঁটে যাচ্ছিল, তখন একটি নীল রঙের লিঙ্কন এসইউভি তাদের পাশ দিয়ে যায়। গাড়িটিতে থাকা কেউ হঠাৎ তাদের দিকে গুলি চালায়।স্থানীয় টিভি চ্যানেল WDIV-TV (চ্যানেল ৪) জানিয়েছে, কিশোররা কাছের একটি দোকান থেকে বেরিয়ে আসছিল এবং অন্য এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এরপর গাড়ি থেকে তাদের লক্ষ্য করে ৩০টিরও বেশি গুলি চালানো হয়। গুলিতে দুজনই আহত হয়। তাদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়, অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো বিস্তারিত বিবরণ বা গ্রেপ্তারের খবর জানানো হয়নি। অফিসাররা সোমবার বিকেল পর্যন্ত ওয়েস্ট শিকাগো অ্যাভিনিউয়ের কাছে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। নিহত কিশোরের এক ডজনেরও বেশি আত্মীয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ