আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

ডেট্রয়েট–ফ্লিন্টে সহিংস অপরাধ কমায় রাজ্যজুড়ে অপরাধে বড় পতন

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১২:৪৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১২:৪৬:৩৬ পূর্বাহ্ন
ডেট্রয়েট–ফ্লিন্টে সহিংস অপরাধ কমায় রাজ্যজুড়ে অপরাধে বড় পতন
ডেট্রয়েট, ৬ অক্টোবর : গত বছর মিশিগান জুড়ে সহিংস অপরাধ ৫% কমেছে, যার মূল কারণ ডেট্রয়েট, মুসকেগন ও ফ্লিন্টে উল্লেখযোগ্য হারে অপরাধ হ্রাস। এফবিআই-এর ইউনিফর্ম ক্রাইম রিপোর্ট বিশ্লেষণে দেখা গেছে, ঐতিহাসিকভাবে উচ্চ অপরাধপ্রবণ এই শহরগুলো এখন ক্রমেই নিরাপদ হয়ে উঠছে।
রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বলছেন, শক্তিশালী সম্প্রদায়ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি এবং রাস্তায় পুলিশের উপস্থিতি বৃদ্ধিই এই ইতিবাচক পরিবর্তনের পেছনে কাজ করছে। সোমবার এক সংবাদ সম্মেলনে ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান এবং পুলিশ প্রধান টড বেটিসন জানান, প্রজেক্ট গ্রিন লাইট ক্যামেরা, রিয়েল টাইম ক্রাইম সেন্টার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা এ বছর গাড়ি চুরি ও অন্যান্য সহিংস অপরাধ কমাতে ভূমিকা রেখেছে।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির মিশিগান জাস্টিস স্ট্যাটিস্টিকস সেন্টারের পরিচালক স্কট উলফ বলেন, “ভালো পুলিশিং মানে শুধু কঠোরতা নয়, বরং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। এ কারণেই আমরা ডেট্রয়েটসহ বড় শহরগুলোতে অপরাধ হ্রাসের ধারাবাহিকতা দেখছি।”
তবে, সাম্প্রতিক উন্নতির পরও ডেট্রয়েট এখনো দেশের অন্যতম সহিংস শহর। ২০২৪ সালে প্রতি ১ লক্ষ ৮০ হাজারে ১,৮০০টি সহিংস অপরাধ সংঘটিত হয়েছে, যা ৫ লাখের বেশি জনসংখ্যার শহরগুলোর মধ্যে মেমফিসের পরেই দ্বিতীয় স্থানে ডেট্রয়েটকে রেখেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স