আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

সাউথগেটের ক্রোগার স্টোরে ছুরিকাঘাতে গ্রাহক নিহত

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০১:২২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০১:২২:২৭ পূর্বাহ্ন
সাউথগেটের ক্রোগার স্টোরে ছুরিকাঘাতে গ্রাহক নিহত
সাউথগেট, ৮ অক্টোবর : সাউথগেট পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে শহরের একটি ক্রোগার স্টোরে এক গ্রাহককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে তিনি সাউথগেটের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানায়, বিকেল প্রায় ৩টার দিকে এ হামলার পর সন্দেহভাজন আক্রমণকারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তার নামও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার পর ১৬৭০৫ ফোর্ট স্ট্রিটের দোকানটি কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। 
ক্রোগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। আমাদের গ্রাহক ও সহযোগীদের নিরাপত্তা সবসময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” পুলিশ জানায়, ভুক্তভোগীর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্যারামেডিকরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা