আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কানাডায় আন্তর্জাতিক মঞ্চে দুলাল জোহা ও উচ্চারণ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০১:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০১:৩৭:০৫ পূর্বাহ্ন
কানাডায় আন্তর্জাতিক মঞ্চে দুলাল জোহা ও উচ্চারণ
ঢাকা, ৮ অক্টোবর : সম্প্রতি পুনর্গঠিত বাংলাদেশের কিংবদন্তি রক সম্রাট আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ড এবার আন্তর্জাতিক মঞ্চে হাজির হচ্ছে। দীর্ঘদিন পর ব্যান্ডটি অংশ নিচ্ছে কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (ISBAA) ২০২৫’-এ।
দলনেতা, ভোকাল ও গিটারিস্ট দুলাল জোহা ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। তিনি জানান, “আজম খানের হাতে গড়া ‘উচ্চারণ’ পুনর্গঠন করার পর এটিই আমাদের প্রথম বিদেশ সফর। টরন্টোর মঞ্চে গুরুজিকে স্মরণ করে তাঁর কালজয়ী গান পরিবেশন করাই আমাদের জন্য সবচেয়ে বড় সম্মান।”
চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উচ্চারণ নতুন প্রজন্মের কাছে আজম খানের উত্তরাধিকার পৌঁছে দিতে চাইছে। দুলাল জোহা আরও জানান, “এই সুযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সমর্থনে আমরা আজম খানের গানগুলো আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারছি। এটি শুধু আমাদের ব্যান্ডের জন্য নয়, বরং বাংলাদেশের রক সঙ্গীতের ইতিহাসকে বিশ্বের কাছে পরিচয় করানোর এক বড় প্ল্যাটফর্ম।” এ সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে ‘ঢাকা–টরন্টো–ঢাকা’ রুটের টিকিট স্পনসর করেছে।
দেশী টিভির উদ্যোগে আগামী ১১ অক্টোবর শনিবার, টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এই বছরের ISBAA Award 2025। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান, যেখানে শিল্প, সাহিত্য, সমাজকল্যাণ ও ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হবে।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃতিত্ববান বাংলাদেশি ও আন্তর্জাতিক শিল্পীদের এক মঞ্চে আনার লক্ষ্যেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর বিশেষভাবে উপস্থিত থাকবেন ফ্লোরিডা প্রবাসী জনপ্রিয় শিল্পী এস আই টুটুল, আমেরিকার প্রবাসী কণ্ঠশিল্পী মহিতোষ তালুকদার তাপস, এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা, এবং দুলাল জোহার নেতৃত্বে ‘উচ্চারণ’ ব্যান্ড পরিবেশন করবে বিশেষ পারফরম্যান্স।
বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ হলো: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কীবোর্ড), খোকা (বেস গিটার) এবং পেয়ারু খান/ বাপ্পী (ড্রামস)। ভিসা জটিলতার কারণে সব ব্যান্ড সদস্য এবার ISBAA Award-এ অংশ নিতে পারেননি; তবে আগামী বছর বড় কোনো কনসার্টে তারা একসাথে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উচ্চারণ ব্যান্ডের হাত ধরেই আজম খানের গান আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরে আসছে, বাংলাদেশি রক সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে, নতুন প্রাণে ও নতুন আলোয়।
বিস্তারিত তথ্য ও টিকিট সংক্রান্ত খবর পাওয়া যাবে: www.isbaa.ca

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউজার্সি রাজ্যের প্রাইমারি  নির্বাচনে সুব্রত ও লাকীর জয়লাভ

নিউজার্সি রাজ্যের প্রাইমারি  নির্বাচনে সুব্রত ও লাকীর জয়লাভ