আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪

কার্ডিফে একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যস্ত দিন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০১:৫১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০১:৫১:৩১ পূর্বাহ্ন
কার্ডিফে একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যস্ত দিন
কার্ডিফ, ৮ অক্টোবর : গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল, মাল্টিমিডিয়া ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী  কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন সহ কার্ডিফে ২৬ ঘন্টায় অবস্থানকালে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ থেকে আগত একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী। গত ৪ অক্টোবর দুপুর ১২ টায় শহীদ মিনার পরিদর্শনকালে তাঁকে স্বাগত জানান কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার  ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারী কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর। 
এই সময় কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডিপুটি লড মেয়র কাউন্সিলার এম দিলওয়ার আলী, শহীদ মিনার কমিটির অন্যতম  ফাউন্ডার্স ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ফাউন্ডার্স ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া, লাইফ মেম্বার ভিপি সেলিম আহমদ, সাংবাদিক  জিসান আহমেদ, সৈয়দ ইকবাল আহমেদ, সৈয়দ মোহাম্মদ কাহের,আখি আক্তার, মাসুদ আহমেদ, বদরুল হক মনসুর ও  সাজেল আহমেদ। এর পর সাংবাদিক বিকুল চক্রবর্তীর সম্মানে কার্ডিফের সিটি রোডের একটি  টার্কিস রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ  ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
কার্ডিফ বাংলা স্কুলের সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কবি ও  সাহিত্যিক  সৈয়দ কাহের এর প্রানবন্ত উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় 
ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অফ ডিরেক্টর শাহ্ শাফী কাদির,বিশিষ্ট ব্যবসায়ী  মুজিবুর রহমান মুজিব , লেখক ও সংগঠক জিসান আহমেদ,  শেখ মোহাম্মদ আনোয়ার, আব্দুর রউফ তালুকদার,  রকিবুর রহমান, গিয়াস আহমেদ, মসুদ চৌধুরী, ও জিল্লু রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী কার্ডিফে ২৬ ঘণ্টা অবস্থানকালে সাংবাদিক ও উপস্থিত সবাই থেকে পাওয়া আন্তরিক সাপোর্টের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এ ধরনের আন্তরিকতায় তিনি সত্যিই আনন্দিত হয়েছেন। তিনি বিশেষভাবে সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার জেলার কৃতি সন্তান মোহাম্মদ মকিস মনসুরকে তার আন্তরিক সহায়তা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা