আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান
নাইম প্রেসিডেন্ট, মিনহাজ সেক্রেটারি 

আসল মিশিগান চ্যাপ্টারের নয়া কমিটি ঘোষণা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:৫২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০২:৫২:৫১ পূর্বাহ্ন
আসল মিশিগান চ্যাপ্টারের নয়া কমিটি ঘোষণা
নাইম লিয়ন চৌধুরী প্রেসিডেন্ট এবং মিনহাজ রাসেল সাধারণ সম্পাদক

ওয়ারেন, ৮ অক্টোবর: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে আলিফ রেস্টুরেন্টে গত রবিবার আসাল অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার মিশিগান চ্যাপ্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আসাল মিশিগানের বর্তমান সভাপতি সৈয়দ আলী রেজা।
সভা পরিচালনা করেন সেক্রেটারি মিনহাজ রাসেল। উক্ত সভায় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব রাব্বী খান সভাপতি পদে নাইম লিয়ন চৌধুরীর নাম প্রস্তাব করেন, যা চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট তাওহীদ নেওয়াজের সমর্থন পায়। সকল সদস্যের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নাইম লিয়ন চৌধুরীকে সভাপতি হিসেবে অনুমোদন করা হয়। বর্তমান সভাপতি সৈয়দ আলী রেজা ফুল দিয়ে নতুন সভাপতিকে বরণ করেন এবং সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট এমিরেটস নির্বাচিত হন।
৩১ সদস্যের নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব রাব্বী খান, এক্সিকিউটিভ ডাইরেক্টর শামীম আহসান এবং সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল। 
সভার দ্বিতীয় পর্যায়ে আসাল হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে বিভিন্ন প্রার্থীর জন্য সমর্থন ঘোষণা করে। মেয়র প্রার্থী হিসেবে অ্যাডাম আল-হারাবি ও মুহিত মাহমুদকে এবং কাউন্সিলর প্রার্থী হিসেবে নাইম লিয়ন চৌধুরী, ইউসুফ সাঈদ ও মোতাহার ফাদেলকে এনডোর্স করা হয়। উক্ত পাঁচ প্রার্থীর জন্য কাজ করার একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। সভা মধ্যাহ্নের খাবারের মাধ্যমে সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি