আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

সাউথ জার্সিতে মনোজ্ঞ সংগীত রজনী

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১০:৫৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১০:৫৬:০৭ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে মনোজ্ঞ সংগীত রজনী
আটলান্টিক সিটি, ৯ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে গত ৭ অক্টোবর, মংগলবার শ্রীশ্রী গীতা সংঘের উদ্যোগে পোমনাস্থ বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সংগীত রজনীর। 
সন্ধ্যা নামতেই প্রবাসী সংগীত পিপাসুদের সব পথ গিয়ে যেন মিশেছিল বৈকুন্ঠ  হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে। সংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে গীতা সংঘের সাধারন সম্পাদক স্বরূপ দাশ  শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালকের আহ্বানে একে একে মঞ্চে এসে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন সারেগামাপা ও  সুপার সিঙ্গার খ্যাত ভারতীয় সংগীত শিল্পী  অভিষেক সিনহা চৌধুরী ও  সারেগামাপা ও রাইজিং স্টার মুম্বাই খ্যাত সংগীতশিল্পী শিল্পী  শ্রেয়সী ভট্টাচার্য ।
শিল্পীদ্বয় একক ও  দ্বৈত কণ্ঠে হারানো দিনের বাংলা ও হিন্দি গান পরিবেশন করে দর্শকদের নস্টালজিক করে তোলেন। শ্রোতারাও শিল্পীদের পরিবেশনার সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।রাত গভীর হওয়ার পরও শ্রোতাদের আনন্দ-উচ্ছ্বাসে কোন কমতি ছিল না।
গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত সমাপনী বক্তব্য রাখেন।  সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা মনোজ্ঞ সংগীত রজনী আয়োজনের জন্য আয়োজকদের  ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ