আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

বেংগল ক্লাবের শারদীয় পূজা পুনর্মিলনী ১৫ অক্টোবর

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১০:৫৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১০:৫৭:০৮ পূর্বাহ্ন
বেংগল ক্লাবের শারদীয় পূজা পুনর্মিলনী ১৫ অক্টোবর
আটলান্টিক সিটি, ৯ অক্টোবর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বেংগল ক্লাবের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর, বুধবার শারদীয় দুর্গাপূজা পরবর্তী পূজা পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
সিটির ২৭২১ আর্কটিক এভিনিউতে অবস্থিত বেংগল ক্লাব ভবনের মিলনায়তনে ওইদিন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠেয় পূজা পুনর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সুধী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, পুজোর ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ইত্যাদি।
এই আয়োজন প্রসঙ্গে বেংগল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল সরকার জানান, দুর্গাপূজার মাধ্যমে যে আনন্দ এবং একতার চেতনা তৈরি হয়েছে সেই চেতনাকে আরও দৃঢ় করা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার  লক্ষ্যে তাদের এই আয়োজন।
বেংগল ক্লাবের সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল সরকার, ক্লাব কর্মকর্তা জয়দেব কর্মকার, সুরজিত চৌধুরী মিলটন, মৃদুল চক্রবর্তী, বাদল বাড়ৈ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা পূজা পুনর্মিলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা