আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী
মাওলানা আব্দুন নূর সভাপতি, মাওলানা শাব্বির আহমদ সাধারণ সম্পাদক

আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র নতুন সেন্ট্রাল কমিটি গঠিত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১১:০২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১১:০৭:০১ পূর্বাহ্ন
আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র নতুন সেন্ট্রাল কমিটি গঠিত
নিউইয়র্ক, , ৯ অক্টোবর : আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর ২০২৫–২০২৮ সেশনের সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন গত রবিবার বাদ যোহর নিউইয়র্কস্থ ফুলতলী ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূরের সঞ্চালনায় অধিবেশনটি সম্পন্ন হয়।
হাফিজ নজম উদ্দীন আহমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ভার্চুয়ালি যুক্ত হয়ে কাউন্সিল অধিবেশনের সফল সমাপ্তি কামনা করেন এবং ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান এবং মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

অধিবেশনের শেষাংশে নতুন সেন্ট্রাল কমিটির নাম ঘোষণা করা হয়। নির্বাচনে মাওলানা মুহাম্মদ আব্দুন নূর সভাপতি,  মাওলানা শাব্বির আহমদ সাধারণ সম্পাদক ও হাফিজ মাওঃ কাওছার আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) জন্য ২৩ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি  মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ্ব সাদাত খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান।
নির্বাহী সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মোঃ মাহতাব আহমদ, হাফিজ মঈনউদ্দিন এবং হাফিজ পারভেজ সিদ্দিক। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দীন। স্থায়ী কমিটির সদস্য আল্লামা  সৈয়দ সাজেদুল হকের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ‎ ‎

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি